ইসরাইলের সঙ্গে চুক্তির বিরোধিতা করায় ২৮ কর্মীকে বহিষ্কার গুগলের

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ পিএম

প্রজেক্ট নিম্বাস নামে গুগলের অ্যালফাবেট ইনকর্পোরেট ও অ্যামাজনের সঙ্গে ইসরাইল সরকারের  ১২০ কোটি ডলারের একটি চুক্তি হয়। ওই চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করায় ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল।

বুধবার সন্ধ্যায় তাদেরকে বরখাস্তের নোটিশ পাঠানো হয়। খবর জেরুজালেম পোস্ট’র।

প্রজেক্ট নিম্বাস চুক্তির মাধ্যমে ইসরাইলি সামরিক বাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরকে ক্লাউড পরিষেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইসহ উন্নত প্রযুক্তি সরবরাহ করা হবে।

এই চুক্তির বিরোধিতা করে মঙ্গলবার গুগলের নিউইয়র্ক, সিয়াটল, সানিভ্যাল ও ক্যালিফোর্নিয়া অফিসের সামনে বিক্ষোভ করেন ওই কর্মীরা। তাদের নেতৃত্ব দেয় বর্ণবাদীদের জন্য প্রযুক্তি নয় (নো টেক ফর অ্যাপাথেইড) নামক একটি সংস্থা। নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় কর্মীরা প্রায় ১০ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সন্ধ্যায় তাদের নয়জনকে আটক করে পুলিশ। অবশ্য কিছুক্ষণ পরই তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

পরে বিক্ষোভের সঙ্গে জড়িত কর্মীদের গুগলের পক্ষ থেকে বরখাস্তের নোটিশ পাঠানো হয়। এমনকি যারা আন্দোলনের সমর্থক, কিন্তু সরাসরি অবস্থান কর্মসূচিতে অংশ নেননি তাদেরকে ছুটি দেওয়া হয়েছে বলে নোটিশ পাঠানো হয়।

নোটিশের পাশাপাশি ইমেইল বার্তায় গুগলের মুখপাত্র জানান, অন্যান্য কর্মচারীদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এবং আমাদের সঙ্গে তাদের যোগাযোগ থেকে থেকে বিরত রাখার দায়ে এসব কর্মীকে বরখাস্ত করা হয়েছে। কারণ, এ ধরনের কাজ ও আচরণ আমাদের নীতির স্পষ্ট লঙ্ঘন।

এদিকে, বরখাস্ত হওয়া এক কর্মী জানান, নিম্বাস প্রকল্প বাদ না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে কর্মীরা। এমনকি বরখাস্তের ঘটনার পর এই বিক্ষোভে সমর্থন বাড়ছে বলেও দাবি করেন তিনি।

 

একাত্তর/জো
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর