লাইভস্ট্রিম করা হবে মাস্ক ও জাকারবার্গের লড়াই!

মার্ক জাকারবার্গের সঙ্গে তার প্রস্তাবিত মুষ্টিযুদ্ধ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স-এ লাইভস্ট্রিমিং করা হবে বলে জানিয়েছেন এক্স-এর স্বত্বাধিকারী ইলন মাস্ক। এই দুই সোশ্যাল মিডিয়া মোগল গত মার্চ থেকে এই লড়াইয়ের জন্য একে অপরকে উদ্বুদ্ধ করে যাচ্ছেন। 

রোববার সকালে এক্স-এ এক পোস্টে মাস্ক বলেন, জাক বনাম মাস্কের লড়াইটি এক্স-এ লাইভস্ট্রিম করা হবে। সেখান থেকে সমস্ত আয় ভেটেরানদের জন্য দাতব্য প্রতিষ্ঠানে যাবে। 

এর আগে মাস্ক বলেন, তিনি ‘লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে সারাদিন ভারোত্তোলন করছেন’। শরীরচর্চার জন্য আলাদা সময় নেই বলে অফিসেই তিনি তা করছেন বলেও জানান। 

একজন এক্স ব্যবহারকারী মাস্ককে লড়াইয়ের বিষয়টি জিজ্ঞেস করলে মাস্ক উত্তর দেন, ‘এটি যুদ্ধের একটি সভ্য রূপ। পুরুষরা যুদ্ধ পছন্দ করে’।

গত ২০ জুন মাস্ক এক পোস্টে বলেন, তিনি জাকারবার্গের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত। এর পরই তাদের মধ্যে এ নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। 

আরও পড়ুন: চাঁদের কক্ষপথে প্রবেশ করলো ভারতের চন্দ্রযান-৩

এর একদিন পর জুজুৎসুতে পারদর্শী জাকারবার্গ ইনস্টাগ্রামে তার জেতা ম্যাচের ছবি পোস্ট করে মাস্ককে লড়াইয়ের ভেন্যু প্রস্তাব করার আহবান জানান। 

এর উত্তরে মাস্ক ভেগাস অক্টাগনের নাম উল্লেখ করেন, যেখানে মিক্সড মার্শাল আর্টের চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত হয়। 


একাত্তর/এসজে