চাঁদের কক্ষপথে প্রবেশ করলো ভারতের চন্দ্রযান-৩

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৫:২৯ পিএম

ভারতের সর্বশেষ মহাকাশ মিশন চন্দ্রযান-৩ তিন সপ্তাহেরও বেশি সময় পর চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে।

শনিবার দেশটির মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) নিশ্চিত করে জানায়, চন্দ্রযান-৩ ‘সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করানো হয়েছে’।

যদি বর্তমান মিশনের বাকিটা পরিকল্পনামতো চলে, তাহলে মিশনটি ২৩ এবং ২৪ আগস্টের মধ্যে নিরাপদে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাবে। 

চার বছর আগে ভারতের চন্দ্রযান-২ চাঁদে অবতরণ করতে ব্যর্থ হয়। সেবার অবতরণের কয়েক মুহূর্ত আগে যানটির সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

ইসরো দ্বারা তৈরি চন্দ্রযান-৩-এ বিক্রম নামে একটি ল্যান্ডার মডিউল রয়েছে, সংস্কৃতে যার অর্থ ‘বীর্য’ এবং প্রজ্ঞা নামে একটি রোভার, সংস্কৃতে যার অর্থ জ্ঞান।

ভারতের জন্য এটি একটি বড় মাইলফলক, যারা তুলনামূলকভাবে কম বাজেটে উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচি পরিচালনা করছে। শুধুমাত্র রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এর আগে চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করতে পেরেছে। 

এই মিশনে ভারতের মোট খরচ ৭৪ দশমিক ছয় মিলিয়ন ডলার, যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম এবং ভারতের মিতব্যয়ী মহাকাশ প্রকৌশলের প্রমাণ।

চন্দ্রযান-৩ মহাকাশযানটি ১৯৬০ এবং ১০৭০-এর দশকের মানববাহী অ্যাপোলো মিশনের চেয়ে চাঁদে পৌঁছাতে অনেক বেশি সময় নিয়েছে, যা কয়েকদিনের মধ্যে পৌঁছেছিল।

এই মিশনে ব্যবহৃত ভারতীয় রকেটটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাটার্ন-৫ এর তুলনায় অনেক কম শক্তিশালী। চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করার আগে প্রোবটি গতি অর্জনের জন্য উপবৃত্তাকারভাবে পৃথিবীকে পাঁচ বা ছয় বার প্রদক্ষিণ করেছে।

আরও পড়ুন: ইউক্রেনে ব্লাড ব্যাংকে রাশিয়ার বোমা হামলা

ইসরো প্রধান এস সোমানাথ বলেন, তার প্রকৌশলীরা আগের ব্যর্থ মিশনের ডেটা সাবধানতার সাথে অধ্যয়ন করেছেন এবং ত্রুটিগুলো ঠিক করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন।


একাত্তর/এসজে

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর