তিগ্রাইয়ের রাজধানী দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের

ইথিওপিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্রদের হটিয়ে তিগ্রাইয়ের রাজধানী মেকেলে দখলে নেয়ার দাবি করেছে তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট-টিপিএলএফ।

মঙ্গলবার (২৯ জুন) সংগঠনটি জানিয়েছে, মেকেলে এখন শতভাগ তাদের নিয়ন্ত্রণে। দক্ষিণ এবং পূর্বে এখনও লড়াই চালছে। এই অঞ্চলের প্রত্যেক ইঞ্চি শত্রু মুক্ত করার আগ পর্যন্ত লড়াই চলবে বলে জানিয়েছেন টিপিএলএফের মুখপাত্র গেতাচিউ রেদা। 

তবে, এ বিষয়ে ইথিওপিয়ার সরকার কোনো মন্তব্য করেনি। প্রায় তিন দশক ইথিওপিয়ার রাজনীতিতে প্রভাব বিস্তার করা টিপিএলএফ গত বছরের নভেম্বর থেকে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নামে। 

এরই মধ্যে প্রায় ২০ লাখ মানুষ ঘরছাড়া, দুর্ভিক্ষের কবলে পড়েছে অন্তত সাড়ে তিন লাখ লোক।


একাত্তর/এসজে