শিশুদের খেলার মাঠে সরকারি বিমান হামলা, ইথিওপিয়ায় নিহত সাত

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১০:৫৮ পিএম

ইথিওপিয়ার উত্তর টাইগ্রে অঞ্চলের রাজধানীতে শিশুদের খেলার মাঠ লক্ষ্য করে চালানো বিমান হামলায় কমপক্ষে সাত জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, প্রায় চার মাসের যুদ্ধবিরতির পর এই ধরনের হামলা এটিই প্রথম। 

কর্মকর্তারা আরও জানান, নিহতদের মধ্যে তিন জন শিশুও রয়েছে। যদিও দেশটির কেন্দ্রীয় সরকারের একজন মুখপাত্র বেসামরিক হতাহতের কথা অস্বীকার করেছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, টাইগ্রে এবং আমহারা অঞ্চলের সীমান্তে জাতীয় সরকার এবং তিগ্রায়ান বাহিনীর মধ্যে আবার যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার দু'দিন পরে শুক্রবার মেকেলে এ বিমান হামলা চালানো হয়।

আঞ্চলিক কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত টিগ্রাই টেলিভিশন এ হামলার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ি করেছে। ইথিওপিয়ার আকাশসীমায় অন্য কোনো সামরিক বিমান চলাচল করে না বলেও জানিয়েছে টিগ্রাই। 

image


এদিকে ইথিওপিয়ান সরকার পরবর্তীতে টাইগ্রের বাসিন্দাদের সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান জানায়। সরকার বলছে, সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করার জন্যই এ হামলা চালানো হয়েছিল। 

আইডার হাসপাতালের প্রধান নির্বাহী কিব্রোম গেব্রেসেলাসি টুইটারে বলেছেন, হাসপাতালে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে এবং নয়জন আহত হয়েছে। শিশুদের একটি খেলার মাঠে এ হামলা চালানো হয়। 

দেশটির কেন্দ্রীয় সরকারের মুখপাত্র লেগেসে টুলু দাবি করেন, বেসামরিক স্থাপনাগুলোতে নয়, শুধুমাত্র সামরিক স্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।


একাত্তর/আরবিএস  
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ লোহিত সাগর অঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরবের জরুরি আকুতি সত্ত্বেও শেষ মুহূর্তে ইয়েমেনে নির্ধারিত বিমান হামলা নাটকীয়ভাবে...
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর