ইথিওপিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কমপক্ষে ১৫ জনের মৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৫:০৯ পিএম

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। সোমবার রাতে ডিরে দাওয়া শহরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় যাত্রীদের অনেকেই জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। মঙ্গলবার প্রকাশিত খবরে জানা যায়, গত সোমবার রাতে ইথিওপিয়ার পূর্বাঞ্চলীয় শিনিলে শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। 

চলন্ত ট্রেনটি লাইনচ্যুত হয়ে থেমে থাকা আরেকটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনায় আহতের সঠিক সংখ্যা জানা যায়নি। 

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ২৭ থেকে ২৯ জন আহত হয়েছেন। স্থানীয় জেলাপ্রশাসক জানান, ট্রেনের জীর্ণশীর্ণ অবস্থা ও অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, ট্রেনটিতে যাত্রীদের পাশাপাশি চাল, পাস্তা, ভোজ্যতেলসহ বিভিন্ন ধরনের পণ্যও ছিল।

স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই ব্যবসায়ী ছিলেন, যারা জিবুতির সীমান্তবর্তী দিওয়ালে শহর থেকে পণ্য নিয়ে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা সংবাদসংস্থা এপি-কে জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে বিলম্ব হয় কারণ যথেষ্ট সংখ্যক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

জেলার কমিশনার জিব্রিল ওমর বিবিসি সোমালি সার্ভিসকে জানান, ট্রেনটি অত্যন্ত পুরনো এবং ভারী বোঝা বহন করতে অক্ষম ছিল। আমরা মনে করছি, অতিরিক্ত ওজনই দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনাটি দিওয়ালে শহর ও ডিরে দাওয়া নগরীর মধ্যবর্তী পথে ঘটেছে। ইথিওপিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক রেলপথ এটি।

একাত্তর/এসি
দক্ষিণ স্পেনে রোববার রাতে একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রেনের সাথে সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। ২০১৩ সালের পর এটিই দেশটির সবচেয়ে ভয়াবহ রেল...
ভারতের পশ্চিমবঙ্গে আবারও বড় ধরনের ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া গেছে। মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত বহু। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে...
দুর্ঘটনা যেন পিছু ছাড়ছেই না ভারতীয় রেলওয়ের। এবার ভারতের উত্তর প্রদেশের মথুরায় একটি মালবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ট্রেনটির ২০টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। 
ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২২৯ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে। রোব ও সোমবার ভারী বৃষ্টিপাতের পর এ ভূমিধসের ঘটনা ঘটে। 
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর