ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২২৯

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১০:১২ এএম

ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২২৯ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে। রোব ও সোমবার ভারী বৃষ্টিপাতের পর এ ভূমিধসের ঘটনা ঘটে। 

ইথিওপিয়ার গোফা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে গত রোববার সন্ধ্যায় প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। খবর বিবিসি’র।

আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পুলিশ মাটিরে নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ শুরু করেন। 

এদিকে, উদ্ধার কার্যক্রম চলাকালে সোমবার সকালে আবারও ভূমিধসের ঘটনা ঘটে। এতে বহু মানুষ মাটির নিচে আটকা পড়েন। এ ঘটনায় এখনও পর্যন্ত ২২৯ মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও জীবিত উদ্ধার হওয়া আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোজা জোনের প্রধান প্রশাসক দাগমাউই আইলে জানিয়েছেন, মৃতদের মধ্যে প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ই রয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। আর জীবিত উদ্ধার হওয়া ১০ জনের চিকিৎসা চলছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

গোফা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মার্কোস মেলিসে জানান, এখন পর্যন্ত ২২৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৪৮ জন পুরুষ এবং ৮১ জন নারী।

 

একাত্তর/জো
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
গেলো ২৬ আগস্টের হিমালয় হিমবাহ ধস এবং তার পরবর্তী ধ্বংসাত্মক আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে অন্তত ২০ হাজার বাড়িঘর নতুন করে নির্মাণ করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই চরম...
হিমালয়ে ভয়াবহ হিমবাহ ধসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,২০০ ছাড়িয়েছে এবং এখনও প্রায় ৪,২০০ মানুষ নিখোঁজ। কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের দেয়ালজুড়ে...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর