দুই থেকে ১০ বছরের শিশুদের গণহারে করোনা টিকা দেয়া শুরু করেছে কিউবা।
প্রথম দেশ হিসেবে বৃহস্পতিবার হাভানায় এ কার্যক্রম শুরু হয়।
কিউবার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, তাদের দেশে তৈরি টিকা শিশুদের জন্য নিরাপদ বলে প্রমাণ পাওয়া গেছে।
ভেদাদো পলিক্লিনিক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অরোলিস ওটানো জানান, করোনার ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে শিশুরাও।
এ কারণে তাদেরও টিকার আওতায় আনা হচ্ছে। কিউবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে ৭ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন সাড়ে ছয় হাজারের বেশি।
আরও পড়ুন: নিষিদ্ধ হওয়ার পথে আফগান মেয়েদের মাধ্যমিক শিক্ষা
এর আগে সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা তিন থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে ব্যবহারের অনুমতি দেয় চীন। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ ১২ বছরের বেশি বয়সীদের টিকা দেয়ার অনুমতি দিয়েছে।
একাত্তর/আরবিএস