নিষিদ্ধ হওয়ার পথে আফগান মেয়েদের মাধ্যমিক শিক্ষা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০২:০৪ পিএম

১৮ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের স্কুলগুলোতে মাধ্যমিক পর্যায়ের ক্লাস শুরু হলেও, শুধুমাত্র আফগান ছেলে শিক্ষর্থীরা ক্লাসে ফেরার সুযোগ পেয়েছে। মাধ্যমিক পর্যায়ের মেয়েদের ক্লাসে ফেরার বিষয়ে এখনো কিছুই জানায়নি তালেবান গোষ্ঠী। ফলে অনিশ্চয়তায় পড়েছে আফগান মেয়েদের মাধ্যমিক শিক্ষার বিষয়টি। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় নারী শিক্ষক এবং শিক্ষার্থীদের বিষয়ে কিছুই জানানো হয়নি।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এক ঘোষণায় জানানো হয়, সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে। পুরুষ শিক্ষক ও শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

পুরুষ শিক্ষক ও শিক্ষার্থীদের বিষয়ে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও নারী শিক্ষক এবং শিক্ষার্থীরা ফিরতে পারবেন কিনা, এ বিষয়ে কিছু জানানো হয়নি। তালেবান সরকারের এই আদেশে বহু শিক্ষার্থী ঝড়ে পড়ার আশঙ্কা রয়েছে। 

image


১৯৯৬-২০০১ সালের তালেবান শাসনে নারী শিক্ষা নিষিদ্ধ ছিলো। সে সময় নারীদের যে কোনো শিক্ষাকেই নিষিদ্ধ হিসেবে দেখতো কট্টরপন্থী সংগঠনটি।  

গেলো আগস্টে ক্ষমতায় আসার পর তালেবান বলেছিলো, তারা নারীদের শিক্ষা বা চাকরিতে বাধা দেবে না। কিন্তু পরে তারা জনস্বাস্থ্য ছাড়া অন্য সব ক্ষেত্রে কর্মরত নারীদের নিরাপত্তা পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত কাজে না আসার নির্দেশ দেয়। বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়ার সুযোগ দিলেও ক্লাসে ছেলে-মেয়েদের আলাদা বসার আদেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

দেশটির উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি ইঙ্গিত দিয়েছেন, মেয়েদের লেখাপড়া করতে দেওয়া হবে, কিন্তু একসঙ্গে পুরুষের পাশাপাশি নয়।  

আফগানিস্তান অ্যানালিটিস নেটওয়ার্কের সহ-পরিচালক কেট ক্লার্ক বলেন, তালেবান ক্ষমতা দখলের পর নারীদের শিক্ষা ও কাজের সুযোগ দেওয়ার কথা বললেও তা থেকে সরে আসছে। প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না গোষ্ঠীটি।

আরও পড়ুন: প্রতিবছর কর্মক্ষেত্রে ২০ লাখ মানুষের মৃত্যু হচ্ছে: জাতিসংঘ

এদিকে সরকার গঠনের পর আফগানিস্তানে নারী বিষয়ক মন্ত্রণালয় বাতিল করে দিয়েছে তালেবান গোষ্ঠী। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) কাবুলে মন্ত্রণালয়ের ভবনে নারীদের সব চিহ্ন মুছে দিয়ে সেখানে তালেবানের নৈতিক পুলিশের চিহ্ন প্রতিস্থাপন করেছে তারা। 

বিভাগটির সাবেক নারী কর্মকর্তা-কর্মচারীরা বলেছেন, তাদের ভবনের বাইরে তালা দেওয়া হয়েছে। তারা গত কয়েক সপ্তাহ ধরে কাজ করতে আসার চেষ্টা করছেন। কিন্তু প্রতিবারই তাদের বাড়ি ফিরে যেতে নির্দেশ দিচ্ছে তালেবান। বৃহস্পতিবার ভবনের গেটগুলো তালাবদ্ধ করে দেওয়া হয়।


একাত্তর/আরবিএস 

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর