ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি শরনার্থী শিবিরে বিমান হামলা করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।
এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের নুর শামস শরণার্থী শিবিরে বুধবার রাতে তারা একটি সশস্ত্র দলের ওপর বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় কয়েখজন নিহত হওয়ার কতা জানালেও সংখ্যা বলেনি আইডিএফ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিবৃতিতে আইডিএফ আরও বলেছে, তারা এখন পর্যন্ত ১০ জন ‘সন্ত্রাসীকে’ আটক করেছে। একইসঙ্গে বেশকিছু বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে।
আইডিএফ বলেছে, তাদের সঙ্গে ফিলিস্তিনের বন্দুকধারীদের গুলি বিনিময় হয়েছে। ওই বন্ধুকধারীরা ইসরাইলি বাহিনীর ওপর বিস্ফোরক নেক্ষপ করেছিলো বলে দাবি আইডিএফের।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওই এলাকায় ছয় ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।
পশ্চিম তীরে আকাশ থেকে ইসরাইলি হামলাকে ‘বিরল ঘটনা’ হিসেবে আখ্যা দিয়েছে বিবিসি। যদিও চলতি বছরের শুরুর দিকে জেনিনে একটি সামরিক অভিযানে হেলিকপ্টার এবং ড্রোন হামলা করা হয়েছিলো।