ইসরাইলের জয় চায় যুক্তরাজ্য: সুনাক

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৭:১১ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে ইসরাইলের জয় চায় যুক্তরাজ্য। বৃহস্পতিবার ইসরাইল সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

ইসরাইল পৌঁছানোর পর সুনাক দেশটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরাইলে হামাসের হামলার নিন্দা জানিয়ে একে ‘ভয়ঙ্কর সন্ত্রাসী কাজ’ বলে বর্ণনা করেছেন।

সংবাদ সম্মেলনে ঋষি সুনাক বলেন, ইসরাইল প্রতিদিনি তার অস্তিত্বের জন্য সহিংসতা ও সন্ত্রাসের মধ্যে দিয়ে বেঁচে আছে। আন্তর্জাতিক আইনের মধ্যে থেকে নিজেকে রক্ষায় ইসরাইলের সকল পদক্ষেপের সঙ্গে যুক্তরাজ্য পাশে আছে। হামাসের ওপর হামলায় ইসরাইলের অধিকারের পক্ষেও রয়েছে যুক্তরাজ্য।

সুনাক বলেন, ইসরাইল গাজার বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। উল্টো হামাস তার অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের বিপদে ফেলছে।

সুনাক বলেন, এই সপ্তাহে হাসপাতালের বিস্ফোরণের ঘটনা আমদের হতবাক করে দিয়েছে। নিরীহ নাগরিকের জীবন হারানোর জন্য শোক প্রকাশ করছি।

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকরাও হামাসের শিকার বলে উল্লেখ করে সুনাক। গাজা উপত্যকায় সহায়তা দেওয়ায় ইসরাইলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি।

তিনি বলেন, তার দেশে এই অঞ্চলে সহায়তা বাড়াবে এবং যত দ্রুত সম্ভব সেখানকার মানুষের জন্য আরও সহযোগিতা আদায়ের চেষ্টা করবে।

সুনাক ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশে বলেন, আপনার বন্ধু হিসাবে ইসরাইলের সবচেয়ে অন্ধকার সময়ে আপনার পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।

সুনাক বলেন, আমরা ইসরাইলে সংহতিতে আপনার সঙ্গে দাঁড়াবো। আমরা আপনার জনগণের পাশে আছি। আমরা চাই আপনি জয়ী হোন।

এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের বিরুদ্ধে লড়াইয়ের কথা উল্লেখ করে হামাসকে ‘নতুন নাৎসি’ উল্লেখ করে নেতানিয়াহু সুনাককে বলেছেন, ৮০ বছর আগে বিশ্ব অন্ধকার সময়ে আপনাদের পাশে দাঁড়িয়েছিলো। বর্তমানে আমাদের অন্ধকারতম সময় - বিশ্বের সবচেয়ে অন্ধকার সময়। এই কারণেই আমি আপনার সমর্থনকে মূল্যবান মনে করি। আমাদের অবশ্যই একসাথে জিততে হবে।

তিনি বলেন, এটি একটি দীর্ঘ যুদ্ধ এবং আমাদের আপনার সর্বাত্মক সমর্থন প্রয়োজন। সেখানে উত্থান-পতন এবং অসুবিধা থাকবে। এখানকার মানুষ একত্রিত। আমাদের সেই ঐক্য এবং ক্রমাগত সমর্থন প্রয়োজন।

নেতানিয়াহু বলেন, এটি কেবল ইসরাইলের যুদ্ধ নয় বরং সভ্য ও মুক্ত বিশ্ব এবং আধুনিক আরব দেশগুলির লড়াই।

তিনি বলেন, এই লড়াইয়ের  অন্য পক্ষ হলো হামাস, হিজবুল্লাহ এবং ইরান।

ব্রিটিশ প্রধানমন্ত্রী যাওয়ার একদিন আগে ইসরাইলের প্রতি সংহতি জানাতে বুধবার দেশটি সফর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

৭ অক্টোবর ভোরে গাজা শাসনকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরাইলে নজিরবিহীন হামলা চালায়। হামাসের হামলার পর থেকে গাজায় ভয়াবহ বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইসরাইল। তারা হামাসকে নির্মূল করার ঘোষণা দিয়েছে। গত ১২ দিনে ফিলিস্তিনের হাজায় অন্তত তিন হাজার ৮০০ মানুষ নিহত হয়েছেন। ইসরাইলে মারা গেছেন প্রায় দেড় হাজার মানুষ।

 

কেএসএইচ
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর