ফিলিস্তিনে নিরীহ জনগণের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিন সকালে ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলাকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে রাষ্ট্রীয় শোক ঘোষণার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হয়।
এতে বলা হয়েছে, হাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে দখলদার ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
রাষ্ট্রীয় শোক উপলক্ষে শুক্রবার বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
আর অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
গত সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এরপর থেকে গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
এসব হামলায় প্রাণ হারাচ্ছেন হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি। গত ১২ দিনে ফিলিস্তিনের হাজায় অন্তত তিন হাজার ৮০০ মানুষ নিহত হয়েছেন। ইসরাইলে মারা গেছেন প্রায় দেড় হাজার মানুষ।
জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো
ফিলিস্তিনে হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার রাষ্ট্রীয় শোক