ঈদের রান্না: তেহারি

যা যা লাগবে: 

•গরুর মাংস– ১ কেজি

•পোলায়ের চাল– ৫০০ গ্রাম

•সরিষার তেল– পোনে  ১ কাপ

•পেয়াজ কুচি– আধা কাপ

•আদা বাটা–১ টেবিল চামচ

•রসুন বাটা–২ চা চামচ

•জিরার গুড়া– ২ চা চামচ

•এলাচি–৬/৭ টা

•দারচিনি– ৪/৫ টুকরা

•গুল মরিচ– ৬/৭ টা

•জায়ফল বাটা– আধা চা চামচ

•টকদই— আধা কাপ

•দুধ– ১ কাপ

•চিনি– ২ চা চামচ

•কাঁচামরিচ- ১০ / ১২ টা।  


কিভাবে করবেন: 

মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। পেয়াজ কুচি করে ভেজে রাখুন। মাংসে অর্ধেক গুঁড়া মসলা, তেল, আদা,রসুন ,দই,লবন দিয়ে ভাল করে মেখে ঢেকে রান্না করুন।

সিদ্ধ হয়ে তেল উপরে উঠে আসলে নামিয়ে রাখুন। এবার হাড়ি থেকে মাংস উঠিয়ে রাখুন। হাড়িতে লেগে থাকা তেল ও মসলার মধ্যে ৩ কাপ পানি দিয়ে ফুটিয়ে নিন।

এরপর চাল, দুধ, চিনি ও লবন দিয়ে নাড়ুন । ফুঠে উঠলে বাকি মসলা দিয়ে দিন। জ্বাল কমিয়ে ঢাকনা দিয়ে দিন। ২০ / ২৫ মিনিট রান্না করুন। এবার চুলা বন্ধ করে তাতে মাংস ছড়িয়ে দিন।

কাঁচা মরিচ দিয়ে মৃদু আঁচে আরও ২০ মিনিট দমে রাখুন। পরিবেশনের আগে চালের সাথে মাংস মিশিয়ে পরিবেশন করুন।