টিকার বুস্টার ডোজও শুরু সেই রুনুকে দিয়ে

চলতি বছরের ২৭ জানুয়ারি শুরু হয় দেশে করোনা ভাইরাস প্রতিরোধী টিকার প্রথম কার্যক্রম। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রথম টিকা নিয়েছিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। বছরের শেষপ্রান্তে এসে আবার তাকে দিয়েই টিকার বুস্টার ডোজ কার্যক্রম শুরু করলো সরকার।

রবিবার (১৯ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।


আরও পড়ুন: ফাইজারের টিকায় দেশে বুস্টার ডোজ শুরু

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি