ফাইজারের টিকায় দেশে বুস্টার ডোজ শুরু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০১:০৫ পিএম

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঝুঁকি কমাতে দেশে বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ফাইজারের টিকা দিয়ে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, যারা অন্য টিকা নিয়েছেন তারাও ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে গ্রহণ করতে পারবেন।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অডিটোরিয়াম হলে ‘বুস্টার ডোজ প্রদান কার্যক্রম’ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. জাহিদ মালেক।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আবদুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মুহুর্তে তৃতীয় বা বুস্টার ডোজ হিসেবে ফাইজারকে চূড়ান্ত করা হয়েছে। অনেক দেশ মডার্নার টিকা বুস্টার হিসেবে দিচ্ছে। সবকিছুতে  স্বাস্থ্য বিভাগ বিশ্ব স্বাস্থ্যর নির্দেশ অনুসরণ করবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এই মুহূর্তে সকল শ্রেণির ফ্রন্ট লাইনারদের ও ৬০ বছর বয়সী সকলকে বুস্টার ডোজ দেওয়া হবে।

দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে প্রয়োজন হবে ২৪ কোটি টিকা

দেশের ৭০ শতাংশ মানুষ অর্থাৎ ১২ কোটি মানুষকে টিকা দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই কার্যক্রম চালাতে ২৪ কোটি টিকা প্রয়োজন।

আরও পড়ুন: ঠাণ্ডা বাতাস বয়ে আনছে আরও শীত

এবারও প্রথম বুস্টার ডোজ গ্রহণ করেছেন সেই রুনু হেরানিকা কস্টা। এর আগে দেশে করোনা টিকার উদ্বোধনের সময় তিনিই প্রথম ডোজ টিকা নিয়েছিলেন। রুনু পেশা একজন নার্স। তিনি বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কর্মরত আছেন। 

এরপর একে একে বুস্টার ডোজ নেন স্বাস্থ্যের ডিজি, পররাষ্ট্রমন্ত্রী,   আইনমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।


একাত্তর/এসি

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে তৃতীয় ও চতুর্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।মঙ্গলবার স্বাস্থ্য...
তিন বছরে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে নতুন করে প্রায় ৭০ হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে ২০ হাজার চিকিৎসক, ৩০ হাজার নার্স এবং ২০ হাজার জন অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হয়েছে বলে...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর