একদিনেই ঢাকা ছেড়েছেন ৩৫ লাখ সিম ব্যবহারকারী

ঈদুল আজহার ছুটিতে ইতোমধ্যে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২ সিম ব্যবহারকারী রাজধানী ছেড়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। 

শনিবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, শুক্রবার (৮ জুলাই) এসব মানুষ ঢাকা ছেড়েছেন। 

মন্ত্রী জানান, এদিন ঢাকা ছেড়ে যাওয়া সিম ব্যবহারকারীদের মধ্যে গ্রামীণফোনের সিম নিয়ে ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২, রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩, বাংলালিংকের আট লাখ ৪৯ হাজার ৪৬০ ও টেলিটকের এক লাখ ২২ হাজার ৩২৭ মানুষ ঢাকার বাইরে গেছে।

উল্লেখ্য, একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন। এছাড়া ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে শিশু ও এমন ব্যক্তিও রয়েছেন যাদের নামে সিম নিবন্ধন করা নেই। 

ফলে, এই তথ্য থেকে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের প্রকৃত সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়।


একাত্তর/জো