ডিজিটাল প্রযুক্তি জীবন বদলে দিয়েছে: মোস্তাফা জব্বার

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১০:২২ পিএম

ডিজিটাল প্রযুক্তি শিল্প-বাণিজ্য ও শিক্ষাসহ জীবনের সকল ক্ষেত্রে অভাবনীয় রূপান্তর করে বাংলাদেশের প্রচলিত জীবনধারা বদলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেছেন, বাংলাদেশ করোনা মোকাবেলায় বিস্ময়কর সফলতা দেখিয়েছে যা অনেক উন্নত দেশও পারেনি। খবর বাসসের।

শুক্রবার (২২ এপ্রিল) ঢাকাস্থ বৃহত্তর বগুড়া জেলা সমিতির ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ডিজিটাল পদ্ধতিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, করোনা মোকাবেলায় সফলতার অগ্রগতির এ অগ্রযাত্রা আরও বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খোদ আমেরিকায় মানুষ চিকিৎসা পায়নি- ওষুধ পায়নি। অন্যদিকে বাংলাদেশ সুচারু দক্ষতার সাথে করোনাকে মোকাবেলা করেছে। আমাদের জীবনযাপন বা অর্থনীতি সচল থাকায় জাতীয় প্রবৃদ্ধি অন্যদেরকে ছাড়িয়ে গেছে।

করোনাকালে জীবনযাত্রা সচল ও সজিব রাখার জন্য ডিজিটাল প্রযুক্তি কাজ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের বুঝতে হবে করোনার আগের জীবনধারা এখন আর বিদ্যমান নেই এবং সামনের দিন এখনকার অবস্থায় বিরাজ করবে না। ব্যবসা-বাণিজ্য ডিজিটাল ব্যবসায় রূপান্তর হবে। প্রচলিত শিক্ষা পদ্ধতিকে রূপান্তর করবে মিশ্র বা ডিজিটাল শিক্ষা পদ্ধতি। এই ক্ষেত্রে শ্রেণি-কক্ষের পাশাপাশি অনলাইনেও শিক্ষা কার্যক্রম চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ও বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচিকে অনুন্নত কৃষিভিত্তিক অর্থনীতির বাংলাদেশ গত ১৩ বছরে বিস্ময়কর অগ্রগতি অর্জন  সবচেয়ে বড় হাতিয়ার।

আরও পড়ুন: স্বার্থের কারণে পরিবেশের ক্ষতিকারকরা দেশ ও মানুষের শত্রু: তথ্যমন্ত্রী

তিনি বলেন, আগামী দিনে মৎস্য ও কৃষিখাতেও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের দ্বারপ্রান্তে আছে বাংলাদেশ। মোবাইল ফোনে আইওটি যন্ত্রই কৃষককে বলে দেবে কখন তার জমিতে সার বা সেচ দিতে হবে এবং কী পরিমাণ লাগবে সেটাও জানতে পারবে।

মাছ চাষেও এই প্রযুক্তি আমূল রূপান্তর ঘটাবে বলে ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত দৃঢ় আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, করোনাকালে দেশে একহাজার জিবিপিএস ব্যান্ডউইডথ ব্যবহৃত হতো, করোনাকালে তা বেড়ে ৩৪শত জিবিপিএসে উন্নীত হয়েছে। দুই হাজার আট সালেও দেশে মাত্র ৮ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করতো বর্তমানে তা ১৩ কোটিতে উন্নীত হয়েছে।


একাত্তর/আরএ

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, আমাদের টার্গেট আমরা বাংলাদেশ থেকে আইসিটি খাতে আগামী পাচঁ বছরে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। 
ঈদুল আজহার ছুটিতে ইতোমধ্যে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২ সিম ব্যবহারকারী রাজধানী ছেড়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, শুক্রবার (৮ জুলাই)...
ভয়েস কল ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে মানসম্মত সেবা (কোয়ালিটি অব সার্ভিস) দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ...
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ও ডিজিটাল প্রযুক্তি প্রসারের ফলে আগামী দুই বছরের মধ্যে পৃথিবী হবে ডাটা নির্ভর। প্রচলিত মিডিয়ার জায়গা দখল করে নেবে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর