‘ডিজিটালাইজেশন সম্প্রসারিত হলে ডাকঘরের প্রয়োজনীয়তা বাড়বে’

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৮:৫৬ পিএম

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশব্যাপী ডাকঘরের বিস্তীর্ণ অবকাঠামো ও মানব সম্পদ কাজে লাগানোর মাধ্যমে এ প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তর করা অপরিহার্য। ডিজিটাল যুগের অপার সম্ভাবনার সুযোগ কাজে লাগিয়ে ডাকঘরকে একটি শ্রেষ্ঠ সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

শনিবার রংপুরে অনলাইনে নবনির্মিত জিপিও ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

অস্ট্রেলিয়া ও চীনের ডাকঘরের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, ডিজিটালাইজেশন যত সম্প্রসারিত হবে ডাকঘরের প্রয়োজনীয়তা তত বাড়বে। তিনি ডাক অধিদপ্তরের মানব সম্পদ কিভাবে কাজে লাগানো যায় এ ব্যাপারে পরিকল্পনা প্রদানের নির্দেশ দেন। 

এছাড়াও, ডাকঘরকে ডিজিটাইজেশনে প্রণীত ডিজিটাল সার্ভিস ল্যাব এর পরামর্শগুলো বাস্তবায়ন করা গেলে ডাকসেবার আমূল পরিবর্তন ঘটবে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নেতৃত্বে পদ্মাসেতু, কর্ণফুলি টানেল, মেট্রোরেল, রূপপুর পারমানবিক কেন্দ্রসহ  বহু মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।  

মন্ত্রী আরো বলেন, ডাকঘরে কর্মরত এক্সট্র ডিপার্টমেন্টাল- ইডি কর্মচারিদের যথাযথভাবে কাজে লাগিয়ে তাদের ন্যায্যতার বিষয়টির উপর গুরুত্ব দেওয়া উচিৎ।সাড়ে নয় হাজার ডাকঘরে বিদ্যমান উদ্যোক্তাদের উপযোগী করার উপর তিনি গুরুত্বারোপ করেন। 

মন্ত্রী বলেন, যদি উদ্যোক্তাদের প্রশিক্ষিত করা যায়, তবে ডিজিটাল কমার্সের ব্যাপক সক্ষমতা গড়ে তোলা সম্ভব হবে। প্রশিক্ষণের মাধ্যমে মাস্টার ট্রেইনার তৈরি করা হচ্ছে। দেশব্যাপী ডাকঘরের বিশাল নেটওয়ার্ক ডিজিটাল কমার্সে নিয়োজিত বেসরকারি উদ্যোক্তাদের ব্যবহারের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রস্তুত করা হচ্ছে। এর ফলে দেশব্যাপী দ্রুত সময়ে শাকসবজীসহ পঁচনশীল পণ্য পরিবহন ও বিতরণ সম্ভব হবে।

অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিনসহ ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/ এনএ

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, আমাদের টার্গেট আমরা বাংলাদেশ থেকে আইসিটি খাতে আগামী পাচঁ বছরে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। 
ঈদুল আজহার ছুটিতে ইতোমধ্যে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২ সিম ব্যবহারকারী রাজধানী ছেড়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, শুক্রবার (৮ জুলাই)...
ডিজিটাল প্রযুক্তি শিল্প-বাণিজ্য ও শিক্ষাসহ জীবনের সকল ক্ষেত্রে অভাবনীয় রূপান্তর করে বাংলাদেশের প্রচলিত জীবনধারা বদলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।তিনি বলেছেন,...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর