পবিত্র হজ পালন শেষে ৬৪টি ফিরতি হজ ফ্লাইটে ২৩ হাজার ৫২৬ জন হাজী দেশে প্রত্যাবর্তন করেছেন।
বাংলাদেশ বিমানের ২৯টি ও সৌদি এয়ারলাইন্সের ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি বিমানে এসব হজ যাত্রীরা দেশে ফিরেছেন।
রোববার (২৪ জুলাই) হজ বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়, গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন।
আরও পড়ুন: কারাগারে তদন্তে যেতে দুদকে শর্ত দিলো কারা কর্তৃপক্ষ
সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ৩০ হাজার ৬৪৫ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
একাত্তর/আরএ