২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে ২০২৭ সালের হজ নিবন্ধন

সময় আর বাড়ছে না

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

আগামী ২০২৭ সালের হজ গমনেচ্ছুদের নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। নির্ধারিত এই সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন ও চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। সৌদি সরকারের কঠোর নির্দেশনার কারণে এবার সময়সীমা শেষ হওয়ার পরপরই বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর তালিকা সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে।

ওই তালিকার ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে হজযাত্রীদের সৌদিতে অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল চেকআপ), ফিটনেস সনদ গ্রহণ, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা প্রদান এবং হজ প্রশিক্ষণসহ আনুষঙ্গিক সব প্রস্তুতিমূলক কার্যক্রম হাতে নেওয়া হবে।

২০২৭ সালে বাংলাদেশ থেকে হজে যাওয়ার জন্য কোটা নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৫০০ জন। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি দুই মাধ্যম মিলিয়ে মোট ৩ হাজার ৭৪১ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। মোট নিবন্ধিতদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে ২ হাজার ৬৭৬ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।

ধর্ম মন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছে, নির্ধারিত মেয়াদের পর কোনোভাবেই নিবন্ধনের সুযোগ থাকবে না। তাই বিলম্ব না করে আগ্রহীদের দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

একাত্তর/এআরএস
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক...
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশিল্পে চলমান আন্দোলন ও অসন্তোষের প্রেক্ষাপটে তৈরি পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট...
ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক ভোটার তালিকা কারচুপি ও ভোট চুরির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের...
দেশে থামছে না হামের সংক্রমণ ও এর উপসর্গজনিত মৃত্যু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ল্যাব টেস্টে ৬৮...
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন নতুন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর