কারাগারে তদন্তে যেতে দুদকে শর্ত দিলো কারা কর্তৃপক্ষ

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৯:৪৯ পিএম

কারাগারে নানা অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে যখন শীর্ষ কারা কর্মকর্তার নাম আসতে থাকে ঠিক তখনই কারাগারে ভেতরে প্রবেশে দুদকের ওপর শর্ত আরোপ করে দিলো কারা কর্তৃপক্ষ। এখন থেকে দুর্নীতির অনুসন্ধানে তদন্তে কারাগারে যেতে দুদককে কারা কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে আদেশ জারি করা হয়েছে। 

গত ছয় জুলাই জারি করা আদেশ বলা হয়, কারাগারে যেতে দুদকে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে, দেখাতে হবে অভিযোগের কপি, কর্তৃপক্ষের আদেশ এবং পরিচয়পত্র।

একটি সূত্রের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে থাকার পরও এমন নির্দেশনার বিষয়ে জানানো হয়নি খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকেও।

এ ব্যাপারে দুদক সচিব মাহবুব হোসেন বলেন, কারা কর্তৃপক্ষের এমন নির্দেশনা দুদকের কাজে কোনো প্রভাব ফেলবে না। বিশেষ নিরাপত্তা বেষ্টিত এলাকা-কেপিআই প্রতিষ্ঠান হিসেবে অনুমতি নেওয়া যেতো। তবে, দুদকের কোনো আইনি সুযোগ থাকলে বিচার-বিশ্লেষণ করে পদক্ষেপ নেবে। 

image


দুর্নীতির কোনো তথ্য থাকলে ১০৬ নম্বরে জানানোর আহবান জানিয়ে তিনি বলেন, দুদকের নাম ভাঙিয়ে যারা প্রতারণা করছে তাদের ধরতে গোয়েন্দা জাল বিছানো হয়েছে।

গত ২০১৯ সালের ২৯ জুলাই নিজের বাসা থেকে ৮০ লাখ টাকাসহ গ্রেপ্তার হন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ডিআইজি পার্থ গোপাল বণিক। অনিয়ম, দুর্নীতি ও অবহেলায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করে দুদক। পরে আদালতের সামনে নিজের দুর্নীতির কথা স্বীকার করেন নেন পার্থ।

আরও পড়ুন: ‘ইভিএমে কে কোথায় ভোট দেবে তা কিন্তু আমাদের কাছে চলে আসবে’

এরপর থেকেই সামনে আসে কারা কর্তৃপক্ষের দুর্নীতি বিষয়টি। অনুসন্ধানে নামে দুদক। দেশের বিভিন্ন কারাগারে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক দুই আইজি প্রিজন্স, বর্তমান চার ডিআইজি, বিভিন্ন কারাগারের জেল সুপার, জেলারসহ অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর