জ্বালানি তেলের দাম কমায় বাসভাড়া প্রতি কিলোমিটার ৫ পয়সা কমিয়েছে সরকার।
বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন: পাচার অর্থ ফেরত আনতে পৃথক সেল গঠনের নির্দেশ
বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি বাসভাড়া ৫ পয়সা কমিয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। মহানগরে কিলোমিটারপ্রতি ৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা ঠিক করা হয়েছে।
এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা।
একাত্তর/এআর