বাড়ছে বাসভাড়া, আসছে ৪০ লাখ নতুন ফ্যামিলি কার্ড

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০১:২৬ পিএম

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে বাসের যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। প্রয়োজনে এসি বাসের ভাড়া কয়েক স্তরে নির্ধারণ করা হতে পারে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে দেশের বর্তমান পরিস্থিতি, জ্বালানি মজুত ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন তিনি।

ড. জাহেদ উর রহমান বলেন, বৈশ্বিক সঙ্কটের কারণে বর্তমানে তেলের চাহিদার তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ কম জ্বালানি সরবরাহ হচ্ছে। তবে দেশে পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে দেশে ডিজেল এক লাখ ২২ হাজার ৬৩৩ টন, অকটেন ২৭ হাজার ৬০২ টন এবং পেট্রোল ১৮ হাজার ৪৫৪ টন মজুত আছে।

ভাড়া বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সরকার চেষ্টা করছে জনগণের যতোটা কম ক্ষতি করে ভাড়া বাড়ানো যায়। জ্বালানির দাম বাড়লে পণ্যের দামও সেই অনুযায়ী সমন্বয় করা হবে। তবে বাজারে ‘প্যানিক বাইয়িং’ বা আতঙ্কিত হয়ে পণ্য কেনার প্রবণতা এখনও বন্ধ হয়নি বলে উল্লেখ করেন তিনি।

আসন্ন বাজেটে সাধারণ মানুষের সুবিধায় আরও ৪০ লাখ মানুষকে নতুন ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা। এর আগে সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে তা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

উপদেষ্টা জানান, স্বাস্থ্য খাতে বড়ো পদক্ষেপ হিসেবে এক কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ২৬ লাখ শিশু হামের টিকা পেয়েছে।

সারাদেশে পানিবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা বৃদ্ধিতে ৬৪৫টি খালের মোট এক হাজার ২৬০ কিলোমিটার খনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ইতিমধ্যে ৫৬১ কিলোমিটার খালের খনন কাজ সম্পন্ন হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এছাড়া বিমান খাতে নতুন ‘এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট’ সিস্টেম চালুর বিষয়েও কথা বলেন তিনি।

আইএমএফ-এর ঋণের বিষয়ে উপদেষ্টা বলেন, আইএমএফ-এর লোন প্রয়োজন থাকলেও সরকার তাদের সব শর্ত পূরণ করতে বাধ্য নয়। তবে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভর্তুকি কিছুটা কমবে।

সাংবিধানিক প্রক্রিয়া প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে কিছু অধ্যাদেশ বাতিল হয়েছে। যে বিষয়গুলো এখনও উত্থাপিত হয়নি, সেগুলো পরবর্তীতে বিল আকারে সংসদে আসবে।

ব্রিফিংয়ে তিনি আরও উল্লেখ করেন, বৈশ্বিক এই সঙ্কটে সবাই ক্ষতিগ্রস্ত, তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

একাত্তর/এসি
নতুন জাতীয় পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে বিদ্যুতের সাময়িক সঙ্কট কাটাতে গ্রাম ও শহরে সমভাবে লোডশেডিং ভাগ করে...
দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার...
রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায় না, তবে দায়িত্বে না থাকলে আগের বা পরের আইনি বিষয়ের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর