ডিজেলচালিত বাসের ভাড়া বাড়লো, বৃহস্পতিবার থেকেই কার্যকর

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০১:১১ পিএম

জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে আবারও গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তঃজেলা রুটে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে বাড়ানো হয়েছে। সেই হিসাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটার বাসের ভাড়া হবে দুই টাকা ৫৩ পয়সা। আন্তঃজেলার দূরপাল্লার বাসের ভাড়া হবে প্রতি কিলোমিটার দুই টাকা ২৩ পয়সা। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই ঘোষণা দেন। এদিন থেকেই নতুন এই ভাড়া কার্যকর হবে বলে মন্ত্রী জানান। তিনি আরও জানান, তেলের দাম কমলে বাসভাড়া কমানো হবে।

মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে ভাড়া সমন্বয় করা জরুরি হয়ে পড়েছিল। পুনর্নির্ধারিত হার অনুযায়ী  ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১১ পয়সা। সেই সঙ্গে আন্তঃজেলা ৫২ সিটের বাসের ক্ষেত্রেও প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সরকার গত দেড় মাস ধরে চেষ্টা করেও জ্বালানি তেলের দাম বাড়া ঠেকিয়ে রাখতে পারেনি। উদ্ভূত পরিস্থিতিতে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ভাড়া পুনর্নির্ধারণ করা হলো।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী স্পষ্ট করে জানান, ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই নতুন ভাড়া কার্যকর হলেও সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বাড়বে না। অর্থাৎ, সিএনজি চালিত বাস আগের নির্ধারিত ভাড়ায় চলবে।

নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে শেখ রবিউল আলম বলেন, এই সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো মালিক যদি অতিরিক্ত ভাড়া আদায় করেন, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২১ এপ্রিল জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে বাসের যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। সেদিন তিনি বলেছিলেন, প্রয়োজনে এসি বাসের ভাড়া কয়েক স্তরে নির্ধারণ করা হতে পারে।

২০২২ সালে তেলের দাম বাড়ার সময় একবার বাস ভাড়া বাড়ানো হয়েছিলো। তবে পরবর্তীতে জ্বালানি তেলের দাম কমলেও বাসের ভাড়া কমানো হয়নি বলে জনমনে অসন্তোষ রয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই তেলের দামের সঙ্গে সমন্বয় করে আজ আবারও ভাড়া বাড়ানোর ঘোষণা দেওয়া হলো।

একাত্তর/এসি
সরকার নির্ধারিত কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন,...
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু,  রেল এবং নৌপরিবহন...
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
আগামী দুই মাসের মধ্যে অবৈধভাবে দখল করা সব জায়গা উদ্ধার করে চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধী...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর