বাংলাদেশের হজযাত্রী নিবন্ধন ষষ্ঠ দফাতেও পূরণ না হওয়াতেও আবারও নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বুধবার (৫ এপ্রিল) পর্যন্ত হজ নিবন্ধনের সময় আবারও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার ছিল ষষ্ঠ দফায় বাড়ানো হজ নিবন্ধন করার শেষ দিন। এদিন বিকেল ৪টা পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ১৪৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বার্ন ইন্সটিটিউট প্রতিষ্ঠায় চীনের সাথে চুক্তি
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এ হিসাবে নিবন্ধনে এখনও বাকী রয়েছে আরও ৯ হাজার ৫০ জন।
একাত্তর/এসজে