চট্টগ্রামে বার্ন ইন্সটিটিউট প্রতিষ্ঠায় চীনের সাথে চুক্তি

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০৮:৫৯ পিএম

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চীন সরকারের অনুদান সহায়তায় ১৫০ শয্যা বিশিষ্ট একটি বার্ন ইউনিট স্থাপনের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার এবং চীন সরকাররে পক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত ইয়াও ওয়নে উক্ত বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন। 

চীন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার ভাইস চেয়ারম্যান দেং বোকিং, ঢাকাস্থ চীন দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চীনের একটি এক্সপার্ট টীম চীন সরকারের পক্ষে উপস্থিত ছিলেন। 

চুক্তির আওতায় চীন সরকারের সম্পূর্ণ অনুদান সহায়তায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫০ শয্যা বিশিষ্ট একটি বার্ন ইউনিট স্থাপিত হবে। উক্ত ইউনিটের জন্য প্রয়োজনীয় সকল ধরণের মেডিক্যাল যন্ত্রপাতি এবং আসবাবপত্র চীন সরকার অনুদান সহায়তা হিসাবে প্রদান করবে। 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বার্ন ইউনিটে একটি বহির্বিভাগ, একটি অন্তঃবিভাগ, একটি জরুরী বিভাগ, ১০টি আইসিইউ বেড, পুরুষদের জন্য ১০টি এইচডিইউ বেড, মহিলাদের জন্য ১০টি এইচডিইউ বেড এবং শিশুদের জন্য ৫টি এইচডিইউ বেড থাকবে। কাজটি সম্পন্ন করতে দুই বছরের মত সময় লাগবে। 

আরও পড়ুন: সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু

এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ঢাকার মতই চট্টগ্রামেও আগুনজনিত বিভিন্ন দুর্ঘটনা নৈমিত্তিক ঘটে চলেছে। এজন্য চট্টগ্রামে এরকম ঢাকার মানের একটি বার্ন ইন্সটিটিউটের প্রয়োজন ছিল। ঢাকায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের ৫০০ বেডই প্রায় পূর্ণ থাকে। ঢাকায় এই একটি বার্ন ইন্সটিটিউটের কারণে ঢাকার উপর যে চাপ পড়ছে তা চট্টগ্রামে ১৫০ বেডের বার্ন ইন্সটিটিউট চালু হলে কিছুটা কমে যাবে। 

তিনি আরও বলেন, এর পাশাপাশি শীঘ্রই আমরা আরও নতুন করে পাঁচ বিভাগে পাঁচটি বার্ন ইন্সটিটিউট নির্মাণ কাজ হাতে নিয়েছি। এতে করে দেশে সাতটি উন্নত মানের বার্ন ইন্সটিটিউট হয়ে যাবে।


একাত্তর/এসজে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, সার্ভিস সেন্টার ও তিনটি প্লাটফর্মের সূচনায় ফলপ্রসূ হয়েছে চীন সফর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর