এরদোয়ানকে শুভেচ্ছা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের

ভোটে জিতে আরো পাঁচ বছরের জন্য পূনরায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিসেপ তাইয়েপ এরদোয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আপনার পুনঃনির্বাচনের কথা জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনার ঐতিহাসিক বিজয়ে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তুর্কি প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে আপনার পুনঃনির্বাচন আপনার বলিষ্ট নেতৃত্বের প্রতি তুরস্কের জনগণের আস্থা ও বিশ্বাসের সাক্ষ্য বহন করছে।

রিসেপ তাইয়েপ এরদোগানের নিরন্তর প্রচেষ্টায় ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে তুর্কিকে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির গর্বিত জাতি হয়ে ওঠার দিকে নিয়ে যাবে  বলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বিশ্বাস করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তুরস্কের প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেন।

রোববার ভোটের ফলাফল গোনার পর ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে আরেক দফায় প্রেসিডেন্ট পদ নিশ্চিত করেন এরদোয়ান। দ্বিতীয় দফা ভোটে ৭৪ বছর বয়সী কেমাল কিলিচদারুলুকে পরাজিত করেছেন ৬৯ বছর বয়সী এরদোগান।  

এর আগে ৯ বছর প্রেসিডেন্ট এবং ১১ বছর প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার বিজয়ের পর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান তাকে শুভেচ্ছা পাঠাচ্ছেন। 


একাত্তর/আরবি