স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে যা বললেন পাক প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১০:৪০ এএম

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে বাংলাদেশে পাকিস্তান দূতাবাসের এক্স হ্যান্ডেলের এক পোস্টে জানানো হয়েছে।

সোমবার রাত ৯টা ৪৭ মিনিটে এক্সে দুই দেশের প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করে লেখা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো শুভেচ্ছা বার্তায় শাহবাজ শরিফ, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ‘পারস্পরিক মূল্যবোধ ও বিশ্বাসের ভিত্তিতে ভ্রাতৃত্বের সম্পর্ক’-এর কথা উল্লেখ করেছেন। 

বলেছেন, দুই দেশ একসঙ্গে কাজ করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখতে পারে।

মঙ্গলবার (২৬ মার্চ) পালিত হচ্ছে বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের ওপর অতর্কিত গণহত্যা অভিযান ‘অপারেশন সার্চলাইট’ শুরু করে।

এরপরই অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগেই বঙ্গবন্ধু ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ও ৩০ লাখ শহীদের আত্মদানের মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে এই ভূখণ্ডের, যার নাম বাংলাদেশ।

এরপর থেকে ২৬ মার্চ কে মহান স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। একাত্মতা প্রকাশ করে বিশ্বের নানা প্রান্তের মানুষেরাও শ্রদ্ধাভরে পালন করে বাংলাদেশের স্বাধীনতা দিবস।

আরবি
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর