মাহাথিরের শততম জন্মদিনে রাষ্ট্রদূত মুশফিকের শুভেচ্ছা

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৬:০৩ পিএম

আধুনিক মালয়েশিয়ার রূপকার ও এশিয়া মহাদেশের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ ড. মাহাথির মোহাম্মদের শততম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে প্রায় ‍দুই দশক আগের স্মৃতি তুলে ধরেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। সেখানে তিনি লেখেন, শুভ জন্মদিন ড. মাহাথির মোহাম্মদকে — আপনি একজন জীবন্ত কিংবদন্তি, যিনি একটি শতাব্দীর ইতিহাসের সাক্ষী ও নির্মাতা। নেতৃত্ব, প্রজ্ঞা ও দূরদর্শিতার জন্য আপনাকে শ্রদ্ধা। 

সেই পোস্টে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় তার সঙ্গে ড. মাহাথির মোহাম্মদের ২ দশক আগের স্মৃতি উল্লেখ করে লিখেছেন, আজ থেকে দুই দশকেরও বেশি সময় আগে, বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনাকে স্বাগত জানানোর সৌভাগ্য হয়েছিলো — সেই স্মৃতি আজও অনন্য প্রেরণা হয়ে আছে।

পোস্টের শেষে বর্ষিয়ান এই নেতার সুস্থতা কামনা করেন তিনি।

মাহাথির মোহাম্মদ ২৪ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত আরো দুই বছর তিনি দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রী হিসেবে তার সময়কালে ‘লুক ইস্ট পলিসি’ গ্রহণ করেন মাহাথির মোহাম্মদ, যার মাধ্যমে তিনি পূর্ব এশীয় দেশগুলোর উন্নয়ন মডেল অনুসরণে উৎসাহ দেন এবং পশ্চিমা নির্ভরতা কমান। তার প্রথম মেয়াদকালে মালয়েশিয়ায় পেট্রোনাস টুইন টাওয়ার, এক্সপ্রেসওয়ে, আন্তর্জাতিক বিমানবন্দরসহ নানা অবকাঠামোগত উন্নয়ন ঘটে। ১৯৯৭ সালের এশীয় অর্থনৈতিক সংকটও তিনি দক্ষ হাতে মোকাবিলা করেন।

একাত্তর/আরএ
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দীর্ঘ দুই দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে ও রাষ্ট্রীয় মর্যাদায় শুরু হয়েছে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উৎসব। শনিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে...
আজ ২৫ বৈশাখ। বাংলা ভাষা ও সাহিত্যের বহুমাত্রিক উৎকর্ষের মহানায়ক, নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী।
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর), যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যোগদান...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর