দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের সেনাপ্রধান ও চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল মনোজ পাণ্ডে।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার তিনি ঢাকা পৌঁছাবেন।
বিবৃতিতে জানানো হয়, পাঁচ ও ছয় দুই দিন ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে অবস্থান করবেন। এসময় তিনি চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাসিং আউট পরিদর্শন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদনসহ বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবেন।
এদিকে ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল টুইটারে দেওয়া এক টুইট বার্তায় জেনারেল মনোজ পান্ডের বাংলাদেশে সফরে আসার কথা জানানো হয়েছে।
আরও পড়ুন: মুখ ফিরিয়ে নিয়েছে মৌসুমী বায়ু, পুরো সপ্তাহে তীব্র তাপদাহ
মনোজ পাণ্ডের বাংলাদেশ সফরের ঘোষণা দেওয়া ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিটি প্রকাশ করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।
একাত্তর/এসি