মুখ ফিরিয়ে নিয়েছে মৌসুমী বায়ু, পুরো সপ্তাহে তীব্র তাপদাহ

আপডেট : ০৫ জুন ২০২৩, ১২:২৪ পিএম

রাজধানীসহ সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপদাহ। সপ্তাহজুড়েই এই তাপদাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশবাসীকে এ সপ্তাহ পুরোটাই তীব্র তাপদাহের মধ্য দিয়েই কাটাতে হবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব বাংলাদেশের দিকে কম থাকায় তীব্র তাপদাহ অনুভূত হচ্ছে। তবে মৌসুমী বায়ু এমাসের মাঝামাঝি সময় প্রবাহিত হবে।

আবহাওয়াবিদরা বলছেন, আগে মার্চ-এপ্রিল-মে পর্যন্ত তাপদাহ হলেও, এখন তা অক্টোবর পর্যন্ত হচ্ছে। এক যুগ ধরেই এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।এই তীব্র গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে তাদের।

সোমবার আবহাওয়া অফিস জানায়, এপ্রিল মাসে ৮৬ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে। মে মাসে কম হয়েছে ৪৬ শতাংশ। তবে টেকনাফে তিন থেকে চার দিনের মধ্যে মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাত হতে পারে।।

সারাদেশে গড়ে এই সময়ে তাপমাত্রা ৩২ ডিগ্রি স্বাভাবিক থাকার কথা। কিন্তু তা এখন পাঁচ থেকে ছয় ডিগ্রি বেশি হচ্ছে।

রোববার দিনাজপুরে স্বাভাবিকের চেয়ে ৯ ডিগ্রি তাপমাত্র বেশি ছিল।

রাজধানীতে তীব্র গরম অনুভূত হওয়ার ব্যাপারে আবহাওয়া বলেছে, এখানে তাপ শোষণ করার মতো যথেষ্ট উপকরণ নেই।

গত ১০০ বছরে পৃথিবীর তাপতাত্রা দশমিক সাত থেকে আট ডিগ্রি সেলেসিয়াস বেড়েছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, দিনাজপুর জেলার তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রিতে ওঠানামা করছে। এতে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। হাসপাতালেও বেড়েছে রোগীর সংখ্যা। 

গরমে বেশি তরল খাওয়ানোর পাশাপাশি শিশু আর বৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

আরও পড়ুন: সেই বক্তব্য নিয়ে একাত্তরকে যা বললেন আইনমন্ত্রী

তারা বলছেন, গরমে ডায়রিয়া, নিউমনিয়া, সর্দি, কাশিতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বাড়ছে হিট স্ট্রোকের শংঙ্কাও। হাসপাতালগুলোতে বড়েছে রোগীর সংখ্যা।

তাপদাহে শিশু, বয়স্ক ও বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত রোগীদের পরিচর্যায় তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।


একাত্তর/এসি



দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
আকাশ কখনো মেঘলা, আবার কখনো মুহূর্তের বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। সামান্য বৃষ্টির পরপরই চারপাশ মেতে উঠছে চরম ভ্যাপসা গরমে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের...
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবেই আর এটিই গণতন্ত্রের মূল সৌন্দর্য।
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর