বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের সাক্ষাৎ

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৮:১৬ পিএম

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। বাংলাদেশ সেনাবাহিনী সদর দফতরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (১৮ জুলাই) সেনাবাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ভারতীয় সেনাবাহিনীর প্রধান তাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

সাক্ষাতের শুরতেই জেনারেল মনোজ পাণ্ডে জানান, তিনি ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম বৈদেশিক সফরের গন্তব্য হিসেবে বাংলাদেশে আসার মাধ্যমে বাংলাদেশের প্রতি তার শ্রদ্ধা এবং উভয় সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও পেশাদারী সম্পর্কের ভিত্তি সুপ্রকাশিত হলো। একান্ত সাক্ষাতে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সু-সম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ সেনাবাহিনীর রণপ্রস্তুতি, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা, বিশ্ব শান্তিতে ভূমিকা এবং সামগ্রিক প্রশাসনিক কাঠামো এবং সেনাবাহিনীর বর্তমান নেতৃত্ব এবং সামগ্রিক উচ্চমান সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন ভারতীয় সেনাপ্রধান।

সেনাসদরে আগমনের আগে জেনারেল মনোজ পাণ্ডে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

সন্ধ্যায় আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে জেনারেল মনোজ পাণ্ডের সম্মানে বাংলাদেশ সেনাপ্রধানের পক্ষ থেকে নৈশভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। ভারতের প্রতিনিধি দল এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সস্ত্রীক সেখানে উপস্থিত থাকবেন। আগামীকাল জেনারেল মনোজ পাণ্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রসঙ্গত, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে বাংলাদেশে আসেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে।

 

একাত্তর/এআর

বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।  
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
অপ্রতিসম বা ‘মিরর ইমেজ’ (আয়নায় প্রতিফলিত প্রতিচ্ছবির মতো) অণুর দীর্ঘদিনের এক জটিল রহস্য সমাধানে ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন ফরাসি রসায়নবিদ অঁরি কাগান ও জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই। 
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী।   
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৬০ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর