ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। ২৮ হাজার ৫৫৬ ভোট বেশি পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন।
১৩২টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু পেয়েছেন ৬৬ হাজার ৩১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা (কলার ছড়ি) পেয়েছেন ৩৭ হাজার ৭৫৮ ভোট। জাতীয় পার্টির (লাঙ্গল) আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন তিন হাজার ১৪২ ভোট, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল (গোলাপ ফুল) পেয়েছেন ৫৬১ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির (আম) ৭৩৯ ভোট।
গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র থেকে নির্বাচিত আব্দুস সাত্তার ভুঁইয়া। এরপর গত পহেলা অক্টোবর আসন শূন্য ঘোষণা করা হয়। পরে তিন অক্টোবর তফসিল ঘোষণা করা হয়।