এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে যা বললেন রাশেদ খাঁন

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।  এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
 
পোস্টে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংরক্ষিত নারী এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এটি আবারও প্রমাণিত হলো। কিন্তু জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকেও যদি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান পদত্যাগ করতে বাধ্য করতেন, তাহলে হয়ত ছোট্ট মেয়ে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না।
রাশেদ খাঁন তার পোস্টে আরও লেখেন, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা অপচেষ্টা করবে এবং যারা নিজের স্বার্থের জন্য দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হবে, তাদের বিষয়ে প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তই যথেষ্ট হবে।
 
এরপর তিনি লেখেন, সুতরাং দেশ ও জনগণের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা হাতে নিয়েছেন, সেটি বাস্তবায়নে সহযোগিতা করুন। তার উদ্যোগ ও ভালো কাজ কোনো ব্যক্তির অপরাধে মলিন হওয়ার সুযোগ নেই, তিনি সুযোগ দেবেন না, ইনশাআল্লাহ।
 
উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। এ নিয়ে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিষয়টি তদন্তাধীন। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
একাত্তর/এআরএস
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর বাংলাদেশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ...
আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন মৃত দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
সাভারের আশুলিয়ায় চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত বহুল আলোচিত সেই পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়া গেছে। 
নিজ নানাবাড়ি ফেনীতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সমাবেশে অংশ নিতে বৃহস্পতিবার সফর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ বহু বছর পর মায়ের পৈতৃক ভিটায় পা রেখে স্মৃতির সাগরে ভেসে যান...
টেলিভিশন সাংবাদিকদের পেশাদারত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি দেশগঠন ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা...
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর