ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ!

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পিএম

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের জামায়াতে ইসলামী ও মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু মন্তব্যকে কেন্দ্র করে সংসদ কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে, যা নিয়ন্ত্রণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে বারবার হস্তক্ষেপ করতে হয়।

বক্তব্যের শুরুতেই ফজলুর রহমান বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে তাকে ‘ফজা পাগলা’ বলে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তোলেন। তিনি নিজের বয়স (৭৮ বছর) উল্লেখ করে বলেন, তাকে নিয়ে করা অশালীন মন্তব্যগুলো দুঃখজনক।


এরপর তিনি সরাসরি বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের রাজনীতির দিকে ইঙ্গিত করে বলেন, মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে, তবে সেটি ডাবল অপরাধ। তার এই মন্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ ও শোরগোল শুরু করেন।

পরিস্থিতি শান্ত করতে স্পিকার সংসদীয় রীতিনীতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, শিশুদেরও লজ্জা দেবে এমন আচরণ সংসদে কাম্য নয়।

ফজলুর রহমান তার বক্তব্যে একাত্তরের ঘাতক আল-বদর বাহিনী ও যুদ্ধাপরাধীদের জন্য সংসদে শোক প্রস্তাব গ্রহণের বিরোধিতা করেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের ব্যাপারে শোক প্রস্তাব নেয়া ইতিহাসে ভুল বার্তা দেবে। এছাড়া ৫ই আগস্টের পর থানা লুট ও পুলিশ হত্যার ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, নিরপরাধ পুলিশ হত্যার জন্য কোনো ইনডেমনিটি বা দায়মুক্তি দেয়া আইনত সঠিক নয়। হাওর অঞ্চলের উন্নয়নে তিনি আলাদা একটি 'হাওর মন্ত্রণালয়' গঠনের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।


ফজলুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানের ওপর হাতুড়িপেটা করার অধিকার কাউকে দেওয়া হয়নি।

তিনি আরও যোগ করেন যে, তিনি কোন আদর্শের রাজনীতি করবেন সেটি তার নাগরিক ও সাংবিধানিক অধিকার, এর জন্য কারো অনুমতি নেয়ার প্রয়োজন নেই। ফজলুর রহমানের বক্তব্যকে ব্যক্তিগত আক্রমণ ও গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করে তিনি বিতর্কিত অংশগুলো সংসদীয় কার্যপ্রণালী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার জন্য স্পিকারের কাছে অনুরোধ জানান।


সংসদ পরিচালনায় বিশৃঙ্খলা দেখে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, সংসদ যদি বিধি মোতাবেক না চলে, তবে এটি আর জাতীয় সংসদ থাকবে না। তিনি সংসদ সদস্যদের ‘রুলস অফ প্রসিডিউর’ পড়ার পরামর্শ দেন এবং দেশবাসী সরাসরি এই অধিবেশন দেখছে স্মরণ করিয়ে দিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। পরিশেষে, ফজলুর রহমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রতি আনুগত্য প্রকাশ করলেও দেশের ভেতরে চলতে থাকা ষড়যন্ত্র নিয়ে সতর্কবাণী উচ্চারণ করে তার বক্তব্য শেষ করেন।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।  এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...
আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন মৃত দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ইবতেদায়িসহ সকল মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল বা দুপুরকালীন খাবার চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০২৬-২০৩১ অর্থবছরের মেয়াদে এই কর্মসূচি বাস্তবায়ন...
আগামী দুই মাসের মধ্যে অবৈধভাবে দখল করা সব জায়গা উদ্ধার করে চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধী...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর