রাশিয়ার যুদ্ধজাহাজ আসা নিয়মিত ঘটনা: পররাষ্ট্র মন্ত্রণালয়

রাশিয়ার যে তিনটি যুদ্ধজাহাজ চট্টগ্রামে এসেছিল এটি নিয়মিত কার্যক্রমেরই অংশে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলীএকাত্তর সাবরীন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। সেহেলী সাবরিন বলেন, ‘বহু দেশ থেকেই যুদ্ধজাহাজ আসে। এটা নিয়মিত ঘটনা।

রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ বন্দর ত্যাগ করেছে জানিয়ে তিনি বলেন, এই জাহাজ তিনটি নিষেধাজ্ঞার আওতায় নেই।

রাশিয়া নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ গত রোববার শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসে। এই জাহাজ তিনটি হলো- এডমিরাল ত্রিবুতস, এডমিরাল প্যানতেলেইয়েভ ও একটি জ্বালানিবাহী ট্যাংকার।

মঙ্গলবার জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে বলে একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে।