সরকারকে জানিয়েই দেশ ছেড়েছেন পিটার হাস: পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েই মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বাংলাদেশ ছেড়েছেন বলে মন্তব্য করেছেন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। তবে পিটার হাস কোথায় গেছেন তা জানাতে চাননি ওই মুখপাত্র।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এ সব কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

এদিন দুপুরে শ্রীলংকার রাজধানী কলোম্বোর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান পিটার হাস। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর একটা সস্ত্রীক তিনি ঢাকা ছেড়েছেন বলে কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন হঠাৎ করেই মার্কিন এই রাষ্ট্রদূতের ঢাকা ত্যাগ করার কারণ এখনো জানা যায়নি।

আর তিনি কলম্বোই অবস্থান করবেন না অন্য কোথাও যাবেন তা নিশ্চিত নয়।

সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পিটার হাস কোথায় গেছেন সে বিষয়ে সরকার অবগত। তবে কোথায় গেছেন, সেটা প্রকাশ করা হবে না।

‘বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন, তারা যখন স্টেশন ত্যাগ করেন তখন জানিয়ে যান। কূটনৈতিক পত্রের মাধ্যমে আমাদের জানান,’ বলেন সেহেলী।  

ঢাকা ছাড়ার একদিন আগে বুধবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত।

এর আগে সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

তিন রাজনৈতিক দলের কাছে লেখা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর একটি চিঠি পৌঁছে দেন পিটার হাস।

সর্বশেষ বুধবার ওবায়দুল কাদেরের স্ঙ্গে বৈঠকের পর বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার বিবেচনায় একটি শর্তহীন সংলাপের কথা সাংবাদিকদের জানান মার্কিন দূত পিটার হাস। 

আরবি 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ফটোকার্ডকে ‘সম্পূর্ণ অসত্য ও গুজব’ বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ১৮৬ জন বাংলাদেশি নাগরিক দেশে এসে পৌঁছেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো একটি চিঠি প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর