পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত সকল স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
সোমবার (১২ জুলাই) রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বরাত দিয়ে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম একথা জানান।
তিনি আরও জানান, এক্ষেত্রে টিকেট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোন টিকেট দেয়া হবে না। তিনি বলেন, রেল চলাচল সম্পর্কিত বাকি সিদ্ধান্ত প্রজ্ঞাপনের আলোকে দেয়া হবে।
আরও পড়ুন: ঈদে গাড়ির চাকা ঘুরবে, খোলা থাকবে শপিংমল
কোরবানি ঈদ উপলক্ষে দেশব্যাপী চলমান বিধিনিষেধ আগামী বৃহস্পতিবার ( ১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে।
২১ জুলাই (বুধবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এরপর ২৩ জুলাই সকাল থেকে আবারও কঠোর বিধিনিষেধ দেয়ার প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানা গেছে।
একাত্তর/এসজে