সরকারি চাকরিজীবীদের সুখবর, পেনশন বাড়লো

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিধান রেখে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই আদেশ চলতি বছরের এক জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট জারি করা হয়। গত বুধবার (১১ নভেম্বর) জারি করা এই গেজেট বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশ করা হয়। 

প্রজ্ঞাপনে ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত নিট পেনশনের পরিমাণের ভিত্তিতে পেনশন বৃদ্ধির হার এবং সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে—

৯ হাজার টাকা পর্যন্ত: পেনশন ১০০ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ১৮ হাজার টাকা হবে।

৯ হাজার এক থেকে ২০ হাজার টাকা: পেনশন ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা হবে।

২০ হাজার এক থেকে ৩০ হাজার টাকা: পেনশন ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৪৯ হাজার টাকা হবে।

৩০ হাজার এক থেকে ৪০ হাজার টাকা: পেনশন ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৬২ হাজার টাকা হবে।

৪০ হাজার এক টাকা বা তার বেশি: পেনশন ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা হবে।

এছাড়া একাধিক পারিবারিক পেনশনভোগীর ক্ষেত্রে বিশেষ বিধান যুক্ত করা হয়েছে। কোনো মূল পেনশনভোগী একাধিক পারিবারিক পেনশনভোগী রেখে মারা গেলে, মূল পেনশনভোগীর প্রাপ্য উৎসব ভাতাকে ভিত্তি ধরে বিধি মোতাবেক আনুপাতিক হারে পারিবারিক পেনশনভোগীদের মধ্যে নিট পেনশন বণ্টন করতে হবে। আর যেসব বিদ্যমান পেনশনভোগী মাসিক ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তারা আগামী বছরের এক জুলাই বার্ষিক নিট পেনশন বৃদ্ধির বিধান কার্যকর হওয়া পর্যন্ত বিদ্যমান হারেই পেনশন পেতে থাকবেন।

অপরদিকে অবসর-উত্তর ছুটি (পিআরএল) এবং পেনশন নির্ধারণের ক্ষেত্রেও সংশোধনী আনা হয়েছে। যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি এক জুলাই ২০২৬ তারিখের আগে শুরু হয়েছে এবং ওই তারিখে বা পরবর্তী সময়ে চলমান রয়েছে, তাদের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী অবসর-উত্তর ছুটিকালীন বেতন ও ভাতাদি বিশেষ সুবিধাসহ দেওয়া হবে। ছুটি শেষ হওয়ার পর তাদের নিট পেনশন ও আনুতোষিক নতুন বেতনস্কেলের বিধান অনুযায়ী নির্ধারিত হবে।

অন্যদিকে, যেসব কর্মচারী এক জুলাই ২০২৬ তারিখে বা তৎপরবর্তী সময়ে অবসর-উত্তর ছুটিতে যাবেন, তাদের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী বেতন ও ভাতাদি প্রযোজ্য হবে এবং ছুটি শেষে পেনশন ও আনুতোষিকও নতুন স্কেল অনুযায়ী নির্ধারিত হবে।

এছাড়া ৩০ জুন ২০২৬ তারিখে চাকরি সমাপ্তির পর এক জুলাই ২০২৬ তারিখে অবসর-উত্তর ছুটি অর্জনের ক্ষেত্রে ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী অবসরকালীন নির্ধারিত মূল বেতনের সমপরিমাণ ল্যাম্পগ্র্যান্ট পাওয়া যাবে। তবে এক জুলাই ২০২৬ বা এর পরে অবসর-উত্তর ছুটি শুরু হলে নতুন বেতনস্কেল অনুযায়ী মূল বেতনের সমপরিমাণ ল্যাম্পগ্র্যান্ট প্রাপ্য হবেন সংশ্লিষ্ট কর্মচারীরা।

একাত্তর/এসি
অবসরের পর তৈরি পোশাক শ্রমিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার তাদের জন্য পেনশন প্রকল্প চালুর পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থার ‘প্রত্যয় স্কিম’ বাতিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ‘মিথ্যা অপপ্রচার’ বিষয়ে নজরদারি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের সব নাগরিককে পেনশন সুবিধার আওতায় আনতে সর্বজনীন পেনশন স্কিমের বিধিমালা ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয়।রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। চার ভাগে বিভক্ত...
গ্রাহকদের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদির। তিনি বলেছেন, ব্যাংক খাতে একজন গ্রাহকের প্রতিকার চাওয়ার জায়গা খুবই কম;...
রাষ্ট্রায়ত্ত চলমান ১০টি চিনিকলের মধ্যে নাটোর ও রাজশাহী চিনিকলের চলতি (২০২৬-২৭) মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুক্রবার (১৩ নভেম্বর) শুরু হচ্ছে।
পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে মোহাম্মদ ওবায়দুর রহমান নামের আরেক পুলিশ কর্মকর্তাকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর