সাবেক অতিরিক্ত ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে এক

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে মোহাম্মদ ওবায়দুর রহমান নামের আরেক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বিভাগীয় মামলায় অসদাচরণ এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা আলাদা সাতটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন- সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম, অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ, সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান।

অন্যদিকে, আলাদা আরেকটি প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিধি অনুযায়ী বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় জনস্বার্থে ও প্রশাসনিক শৃঙ্খলার স্বার্থে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হলো।

একাত্তর/এসি
সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ...
পরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে পুলিশের ৭৮ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে।
জনস্বার্থে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে একটি...
জনস্বার্থে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে একটি...
খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে দুটি কক্ষের আসবাবপত্র, ফটোকপি মেশিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিইওর পরকীয়ার জেরে নজিরবিহীন নেতৃত্ব সংকটে পড়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। বান্ধবীর বিরুদ্ধে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে তীব্র চাপের মুখে ৬৫...
পঞ্চগড়ে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাকোয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর