এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে বাংলা একাডেমির সচিব ড. হাসান কবির সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কার প্রাপ্তদের নাম জানানো হয়।

এবার কবিতায় শামীম আজাদ, কথাসাহিত্যে নুরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী, প্রবন্ধ গবেষণায় জুলফিকার মতিন, অনুবাদে সালেহা চৌধুরী, নাটক ও নাট্যসাহিত্যে মৃত্তিকা চাকমা, যাত্রা-পালা নাটক ভাসাহিত্যনির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্রে মাসুদ পথিক, শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ, বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান, বিজ্ঞান/কল্প বিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী-স্মৃতিকথা-ভ্রমণকাহিনী-মুক্তগদ্যে ইসহাক খান এবং ফোকলোরে তপন বাগচী ও সুমনকুমার দাশ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ পেলেন।