বইমেলায় থাকছে না প্যাভিলিয়ন, উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম

এবারের বইমেলায় থাকছে না কোনো প্যাভিলিয়ন। প্রকাশক প্রতিনিধি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতাদের সঙ্গে সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে বাংলা একাডেমি।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ও সচিব মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, অমর একুশে বইমেলা ২০২৬-এ কোনো প্যাভিলিয়ন থাকবে না। বাপুস নেতাদের সহায়তায় এরইমধ্যে প্যাভিলিয়ন পাওয়া প্রকাশকরা নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন।

অমর একুশে বইমেলার সদস্য সচিব মো. সেলিম রেজার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৯ ফেব্রুয়ারি যে প্রকাশকরা স্টলের জন্য আবেদন করেছেন, তাদের স্টল-বিন্যাসের লটারি গতকাল রাত ১০টায় অনুষ্ঠিত হয়।

প্রকাশকরা আজ সোমবার থেকে স্টল নির্মাণের কাজ শুরু করবেন।

এর আগে, সংস্কৃতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী অমর একুশে বইমেলার স্টল-ফি সম্পূর্ণ মওকুফের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন।

আরবিএস
বাংলা সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫' এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সুই করা এক সংবাদ...
আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেলার মাঠে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের অস্বচ্ছতা নিরসন না হওয়া এবং চরম সময়স্বল্পতার কারণে আসন্ন ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এ অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে দেশের সৃজনশীল প্রকাশকদের...
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর