বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম

বাংলা সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫' এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সুই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের নাম ও তালিকা প্রকাশ করা হয়।

এবার কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ, শিশুসাহিত্যসহ বিভিন্ন শাখায় অনন্য অবদানের জন্য আটজন লেখক ও গবেষককে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। এ বছর বিভিন্ন বিভাগে অবদানের স্বীকৃতি হিসাবে কবি হাসান হাফিজসহ মোট আটজন বিশিষ্ট ব্যক্তিত্ব এই সম্মাননা পাচ্ছেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য নির্বাচিতরা হলেন:

কবিতা: মোহন রায়হান।

কথাসাহিত্য: নাসিমা আনিস।

প্রবন্ধ/গদ্য: সৈয়দ আজিজুল হক।

শিশুসাহিত্য: হাসান হাফিজ।

অনুবাদ: আলী আহমদ।

গবেষণা: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান (যৌথভাবে)।

বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী।

মুক্তিযুদ্ধ: মঈদুল হাসান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ, সনদ ও সম্মাননা স্মারক তুলে দেবেন।

 
বাংলা একাডেমি আয়োজিত এই সাহিত্য পুরস্কার বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়ন এবং সৃজনশীল কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতিগুলোর মধ্যে একটি। প্রতি বছরের মতো এবারও পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণার পর সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের ধারা বয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, এই স্বীকৃতি লেখকদের আগামীর পথে আরও সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করবে।

এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর