১০ দিনের রিমান্ডে সালমান-আনিসুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সালমান এফ রহমান এবং আনিসুল হককে ১০ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। 

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এ আদেশ দেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে নেওয়া হয়।

মঙ্গলবার রাতে রাজধানীর সদরঘাট থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রভাবশালী সাবেক এই দুই ব্যক্তি গ্রেপ্তার হন বলে জানিয়েছে পুলিশ। এরপর রাতে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

salman-anisur-in-court

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড আবেদন করা হয়েছে। 

আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য ও আইনমন্ত্রী হন। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

salman-anisur-in-court2

সালমান এফ রহমান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। ২০১৮ সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন।