একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ পাবেন না: চেম্বার আদালত

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পিএম

একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এই নীতিমালার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ২০২৬ সালের নতুন নীতিমালা অনুযায়ী একই পরিবারের একাধিক ব্যক্তির সারের ডিলারশিপ নেওয়ার সুযোগ আর থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (৭ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দিয়ে এ রায় দেন।

এ আদেশের ফলে সরকারের নতুন ‘সার ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ অনুযায়ী সার ডিলার নিয়োগ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আইনি বাধা রইলো না।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, বাজারে সারের কৃত্রিম সঙ্কট নিরসন, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি বন্ধ এবং পারিবারিক একচেটিয়া প্রভাব ঠেকানোর লক্ষ্যে গত ২৭ আগস্ট নতুন ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করে সরকার।

পরবর্তীতে নতুন নীতিমালার কয়েকটি বিধান নিয়ে আপত্তি জানিয়ে গত সেপ্টেম্বর মাসে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। গত তিন সেপ্টেম্বর সেই রিটের শুনানি শেষে হাইকোর্ট কৃষি মন্ত্রণালয়ে দেওয়া বিএফএর আবেদনটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন এবং ওই সময় পর্যন্ত নতুন সার ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়। 

হাইকোর্টের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত শুনানি শেষে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিত করেন। এর মাধ্যমে সরকারের ঘোষিত নীতিমালার কঠোর প্রয়োগ নিশ্চিত হলো বলে জানান আইনজীবীরা।

একাত্তর/এসি
বিয়ের সময় বকেয়া রাখা দেনমোহর পরবর্তীতে স্ত্রী দাবি করা মাত্রই তা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে স্বামীকে নির্দেশ দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। ফলে দেনমোহর আদায়ের জন্য স্ত্রীকে আর বিয়েবিচ্ছেদ কিংবা...
আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন মৃত দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
নাশকতায় সম্পৃক্ততার সন্দেহ, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ড্রাইভিং লাইসেন্সে জন্মতারিখের ভিন্নতা এবং অসংলগ্ন তথ্য দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক রবিউল ইসলামকে আবারও...
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট।
ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের জাতীয় ও আন্তর্জাতিক গাইডলাইন বা প্রটোকল মেনে চিকিৎসা দেওয়া সত্ত্বেও এডিস মশার ভ্যারিয়েন্ট বা ধরনের পরিবর্তনের কারণে ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর