পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশ ছাড়তে সহায়তা করা সেই নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
শাহেদা সুলতানা নামের ওই নারী পুলিশ কর্মকর্তাকে র্যাব থেকে বদলি করে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শ (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ ব্যবস্থা নেয়া হয়। প্রজ্ঞাপনে শাহেদা সুলতানাসহ ১৪ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।
চলতি বছরের ৪ মে রাতে দেশ ছাড়েন বেনজীর আহমেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশ ছাড়তে তাকে সহযোগিতা করেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। এর মধ্যে ছিলেন এই নারী পুলিশ কর্মকর্তাও।