অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোববার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে গেলো ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একইদিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর এই সরকার ১০০ দিন পার করেছে।