জুলাই গণহত্যা: ট্রাইব্যুনাল তোলা হচ্ছে ১৪ জনকে

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম

জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ আসামির মধ্যে সোমবার ১৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

রোববার সংস্কার করা ট্রাইব্যুনালের এজলাস কক্ষ পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একথা জানিয়েছেন। 

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আসামিদের হাজিরের পাশাপাশি আগামীকাল এই গণহত্যার তদন্তের অগ্রগতি জানানো হবে। এরই মধ্যে তদন্ত সংস্থা প্রসিকিউশনকে তাদের কার্যক্রমের অগ্রগতি জানিয়েছেন। প্রতিবেদন দাখিলে আদালতের কাছে আরও সময় চাইবেন। 

এসময় শেখ হাসিনাকে ফেরত আনতে রেড অ্যালার্ট নোটিশ প্রসঙ্গে তিনি বলেন, এটার ব্যাপারে তারা এরই মধ্যে আইজিপিকে চিঠি দিয়েছেন। সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সোমবার বিচারপতি গোলম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার শুরু হবে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, আসামি পক্ষে কোনো আইনজীবী থাকলে তারাও আসতে পারবেন। আসামীর পরিবারের সদস্যদের প্রতিনিধিও আসতে পারবেন। নিরাপত্তা জোরদার থাকবে ট্রাইব্যুনালে।

আরবিএস
কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে আজ শুনানির দিন...
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরিয়ে আইনের মাধ্যমে রিসিভ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সারাদেশে ২৫১ জন গুম হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর