ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে: হাইকোর্ট

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

দীর্ঘদিনের কর বিরোধের জের ধরে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর গ্রামীণ কল্যাণকেই পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতের এই রায়ের মাধ্যমে এনবিআরের কর দাবির বৈধতা বহাল রইলো।

মামলার বিবরণী থেকে জানা যায়, গ্রামীণ কল্যাণের বিভিন্ন শেয়ার হস্তান্তর ও তৎসংক্রান্ত আর্থিক লেনদেনের বিপরীতে নির্দিষ্ট অঙ্কের আয়কর নির্ধারণ করে এনবিআর। পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডের সেই আয়কর নির্ধারণের সিদ্ধান্তকে অবৈধ দাবি করে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করে গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ। মামলাটির দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট এনবিআরের কর নির্ধারণের সিদ্ধান্তকে আইনসম্মত ও বৈধ ঘোষণা করে রিট আবেদনটি খারিজের আদেশ দেন।

এদিকে হাইকোর্টের এই রায়ের প্রতিক্রিয়ায় গ্রামীণ কল্যাণের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ জানিয়েছেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করা হবে।

একাত্তর/এসি
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
নোবেল বিজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অব্যাহত হয়রানি, হেনস্তা, অনলাইন অপপ্রচার এবং তাঁকে কেন্দ্র করে চলা নানা হুমকি ও টার্গেটেড আক্রমণের তীব্র...
দেশের সাধারণ মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা নিশ্চিত করা, খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির...
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এই নীতিমালার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ২০২৬ সালের নতুন নীতিমালা অনুযায়ী একই...
রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোট আটটি ইউনিট।  
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান।
বিএনপি সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকে সর্বদা...
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ‘জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগ’ এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মৈত্রী লীগের সভাপতি ও জাপানের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর