দৈনিক দেড় কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকালে দুদকের জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজধানীর আশেপাশে বিভিন্ন রুটে চলাচলকারী ১৫ হাজার বাস থেকে দৈনিক দেড় কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে উঠেছে খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে।
সংশ্লিষ্ট বিভাগ বলছে, তার বিরুদ্ধে পরিবহন সংক্রান্ত ফি ও লেভিসহ নিয়মতান্ত্রিক চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে এই তদন্ত করা হচ্ছে।